রূপগঞ্জে ছাত্রদল নেতা হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জে কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেলের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোমবার সকালে কাঞ্চন ভারত চন্দ উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নিহত পাভেলের ভাই অ্যাডভোকেট শাহিন জানান, গত ২৪ ডিসেম্বর কয়েকজন মিলে কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়াকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

তিনি বলেন, এরকম হত্যাকাণ্ড যাতে আগামী দিনে না ঘটে, সে জন্য দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পরে মানববন্ধনকারীরা কাঞ্চন সড়কে বিক্ষোভ মিছিল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights