রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ইয়াসমিন বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিহতের স্বামী তাজুল ইসলাম।

সোমবার দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় ছিটকে পরে চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হন। নিহত গৃহবধূ ইয়াসমিন বেগমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক মজিবুর রহমান জানান, তাইজুল ইসলাম ও তার স্ত্রী ইয়াসমিন বেগমকে নিয়ে রাজধানীর ধানমন্ডি এলাকায় থাকেন। সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে মোটরসাইকেলযোগে ধানমন্ডির উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে এশিয়ান হাইওয়ে সড়কের উপজজেলার কালাদী এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় ইয়াসমিন বেগম মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে আরেকটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এছাড়া ইয়াসমিন বেগমের স্বামী আহত তাজুল ইসলামকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights