রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত স্বেচ্ছাসেবক নেতার মুত্যু

রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি

নারায়নগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আজাহারউদ্দিন (৪৭) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতার মুত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টায় উপজেলার কাঞ্চন পৌরসভার নরাবোর টেক এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত আজাহারউদ্দিন কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি।

পুলিশ জানায়, শুক্রবার রাতে নরাবোর টেক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি কর্মী ইমারত, সবুজ, রাজিব, হাসান এর সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা ও পরে মারধরের ঘটনা ঘটে। মার খেয়ে এক পর্যায়ে আজহারউদ্দিন মাটিতে লুটিয়ে পড়লে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানে তার মুত্যু হয়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, এ ব্যপারে নিহতের পরিবার থেকে এখনো কোন
অভিযোগ পাওয়া যায়নি। মুত্যর সংবাদ পেয়ে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনাটি হত্যা না দুর্ঘটনা ময়নাতদন্তের রির্পোট এলে প্রকৃত ঘটনা জানা যাবে। এতে কেউ দোষী হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights