রূপগঞ্জে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণ মামলায় সোলাইমান (৪০) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার তারাবো পৌরসভার বোচারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সুলাইমান বোচারবাগ এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর সকালে এক কিশোরীকে ধর্ষণ করেন সোলাইমান। পরে এই ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় সোলায়মানকে গ্রেফতার করে পুলিশ।
ওসি জানান, গ্রেফতার হওয়া সুলাইমানকে নারায়ণগঞ্জ বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ পাঠানো হয়েছে।
