রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ রবিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভুইয়া, হাজী আব্দুল মতিন, ছাত্রদল নেতা নাহিদ হাসান, মাসুম বিল্লাহ, যুবদল নেতা আরিফুজ্জামান ইমন, শাকিল আহাম্মেদ নুরু, কামাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে দলটির সন্ত্রাসীরা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য করেছে। বর্তমানেও সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এতদিন তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলো। আওয়ামী লীগ সন্ত্রাসীরা আবার কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করার চেষ্টা করলে বিএনপি তা প্রতিহত করবে।
