রূপগঞ্জে মীর মুগ্ধ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

‘মাদককে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি’- স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মীর মুগ্ধ স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে রূপগঞ্জ দক্ষিনপাড়া যুব সমাজের আয়োজনে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের জলসিড়ি বালুর মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নূর নবী ভূঁইয়া। এসময় শহিদুল্লাহ গাজী ও ইঞ্জিনিয়ার মাহবুব হাসান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক ভূঁইয়া, বিএনপি নেতা আফতাব উদ্দিনসহ আরো অনেকে।

খেলায় ২-৩ গোলে ভয়ংকর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ডায়মন্ড স্পোর্টিং ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights