রেমিট্যান্স বাড়লেও এবার হুন্ডির থাবায় সেটি কমেছে
নিজস্ব প্রতিবেদক
প্রতিবার ঈদের আগে রেমিট্যান্স বাড়লেও এবার হুন্ডির থাবায় সেটি কমেছে। ব্যাংকের চেয়ে দাম বেশি হওয়ায় প্রবাসীরা দেশে হুন্ডিতে টাকা পাঠিয়েছেন। গত মাসের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স আগের মাসের তুলনায় প্রায় ৩৫ কোটি ডলার কমেছে। মার্চ মাসের ২৯ দিনে প্রবাসীরা ১৮১ কোটি ৫১ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের মাস ফেব্রুয়ারির একই সময়ে পাঠিয়েছিলেন ২১৬ কোটি ৪৫ লাখ ডলারের রেমিট্যান্স। গতকাল প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ কোটি ৭৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৩ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫৪ কোটি ৯৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৪ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার, আর ফেব্রুয়া?রিতে আসে ২১৬ কো?টি ৬০ লাখ ডলার। ২০২৩ সালের ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স। ওই বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বরে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বরে ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
