রেলওয়ের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

অনলাইন ডেস্ক
বাংলাদেশ রেলওয়ের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে রেলপথ মন্ত্রণালয়। এর মধ্যে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকসহ গুরুত্বপূর্ণ তিনটি পদে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) হিসেবে চলতি দায়িত্বে থাকা এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) হিসেবে চলতি দায়িত্বে বদলি করা হয়েছে। একই সঙ্গে তিনি যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) হিসেবে চলতি দায়িত্বে থাকা মো. সুবক্তগীণকে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) হিসেবে চলতি দায়িত্বে বদলি করা হয়েছে। তিনি ঢাকার রেলভবনে দায়িত্ব পালন করবেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) হিসেবে চলতি দায়িত্বে থাকা মামুনুল ইসলামকে মহাব্যবস্থাপক (পূর্ব) হিসেবে চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে। তিনি বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights