রেলস্টেশনে পাওয়া গেলো অজ্ঞাত বৃদ্ধের মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, রাতে কোনো এক ট্রেন থেকে চুয়াডাঙ্গা রেল স্টেশনের প্লাটফর্মে অজ্ঞান অবস্থায় ওই বৃদ্ধকে নামানো হয়েছে। এরপরই রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, একজন অজ্ঞাতনামা বৃদ্ধকে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা জরুরি বিভাগে রেখে গেছেন। আমরা পরীক্ষা-নীরিক্ষা করে বৃদ্ধকে মৃত অবস্থায় পাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights