রেলের দুর্নীতি বন্ধ করতে চাই : রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক
নতুন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‌‘আমরা সবাই মিলে সার্বিকভাবে রেলের উন্নয়ন করব। রেলের উন্নয়ন জনগণের জন্য। প্রথম দিনেই আপনাদের সহায়তা চাই। আমরা রেলের দুর্নীতি বন্ধ করতে চাই।’

নতুন দায়িত্ব নেওয়ার পর আজ রবিবার দুপুরে রেলওয়ে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘আমার কিছু বলতে হলে আমাকে জেনে বলতে হবে। আজকে শুধু এটুকু বলবো যে, সাংবাদিকরা হলো জাতির বিবেক। সাংবাদিকরা যদি ভুলটা যদি ধরিয়ে দেন তাহলে রেলওয়েকে ঢেলে সাজাতে এবং লাভজনক করতে সহায়তা করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights