রোজায় গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে: জর্ডান

অনলাইন ডেস্ক

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে।

রবিবার রাজধানী আম্মানে বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিয়া গ্যাবরিয়েলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আয়মান সাফাদি বলেন, “প্রতিটি দিন যুদ্ধের সাথে পার হয় এবং মধ্যপ্রাচ্যে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি বাড়ায়; এতে হতাহতের সংখ্যাও বৃদ্ধি পায়।”
চলতি বছর মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ মার্চ থেকে পবিত্র রমজান শুরুর হতে পারে।

সংবাদ সম্মেলনে বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরায়েলের আগ্রাসনে সৃষ্ট মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “এরইমধ্যে জর্ডান মধ্যপ্রাচ্যে ‘শান্তিনির্মাতা’ হিসেবে নিজেকে প্রমাণ করেছে এবং আমরা আম্মানের এই প্রচেষ্টাকে সমর্থন করি।” সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights