রোনালদোকে সংবর্ধনা দিল কেন আল নাসের?

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক বিরতি কাটিয়ে নিজের ক্লাবে ফিরেছেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবে ফেরার পর আল নাসের তাকে সংবর্ধনা দিয়েছে।

ইউরো বাছাইয়ের দু’টি ম্যাচ খেলতে দেশের জার্সি পরেছিলেন রোনালদো। এরমধ্যে একটি ম্যাচ ছিল লিখটেনস্টেইন ও অন্যটি লুক্সেমবার্গের বিপক্ষে। দুই ম্যাচেই দু[টি করে গোল করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। আন্তর্জাতিক ফুটবলে গড়েন অনন্য রেকর্ডও। লিখটেনস্টেইনের বিপক্ষে ম্যাচ শেষে তিনি হন আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। এ কারণেই মূলত তাকে সংবর্ধনা দিয়েছে আল নাসের।

রোনালদোর এই স্মরণীয় মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখতে কেক কেটে উদযাপন করেছে সৌদি প্রো লিগের ক্লাবটি। রোনালদো ও কেকসমেত একটি ছবিও টুইটারে শেয়ার করেছে নাসের। যার ক্যাপশন ছিল, ‘ইতিহাস গড়ায় আমাদের উদযাপন’।
সংবর্ধনা পাওয়ার বিষয়টি রোনালদো নিজেও তার টুইটারে জানিয়েছেন। পাশাপাশি কেক কাটার মুহূর্তের কয়েকটি ছবিও যুক্ত করে দিয়েছেন ৩৮ বছর বয়সী ফুটবলার। ওই পোস্টে সতীর্থ আবদুলরহমান ঘারিবকে জন্মদিনের শুভেচ্ছাও জানান রোনালদো।

তিনি লেখেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে আমার সবচেয়ে বেশি ম্যাচ খেলার অর্জনকে উদ্‌যাপন করার জন্য আল নাসর ও সতীর্থদের ধন্যবাদ। এ. ঘারিবকে জন্মদিনের শুভেচ্ছাও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights