রোমে বিদায়ী রাষ্ট্রদূত শামীম আহসানকে সংবর্ধনা

ইতালি প্রতিনিধি

ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান শিগগিরই বদলিজনিত কারণে মালয়েশিয়া যাবেন। এর পরিপ্রেক্ষিতে বরগুনা জেলা সমিতি ইতালির নেতৃবৃন্দ রাষ্ট্রদূত শামীম আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় রোম এবং মিলানে দূতাবাসের সেবার মান বৃদ্ধিসহ নানা প্রশংসনীয় কর্মকাণ্ডে অবদান রাখায় শামীম আহসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় বরগুনা জেলা সমিতির সভাপতি হাজী মোহাম্মদ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক সাংবাদিক এমডি রিয়াজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় দূতালয় প্রধান জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights