রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ১১ দোকান ও ১২ সেল্টার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে একটি এনজিও সংস্থার লার্নিং সেন্টার ও ১১টি দোকান এবং ১২টি রোহিঙ্গা সেল্টার পুড়ে গেছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে উখিয়ার-৭ নম্বর বি/ ৭ ব্লকে এ ঘটনা ঘটে।

উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, দুপুরের দিকে রোহিঙ্গা ক্যাম্প-৭ এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোলার প্যানেলের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights