রোহিঙ্গা ক্যাম্পে শৌচাগারে মিললো মা-মেয়ের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৬টার দিকে মধুরছড়া ক্যাম্প-৩ এর একটি শৌচাগারের ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ৩ নং ক্যাম্পের এফ-৭৫ ব্লকের রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) ও সুবাইদা বেগম ( ১৮)। তারা সম্পর্কে মা-মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।

ওসি আরিফ হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শৌচাগার থেকে মা- মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights