রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার ৪ সদস্য গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ১৫। মঙ্গলবার ভোরে উখিয়ার ১৩ নম্বর ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সকলেই হত্যা মামলাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-নুর মোহাম্মদের ছেলে আনোয়ার শাহ (২৯), সবু আলমের ছেলে একরাম (২৬), মৃত মো. শাহর ছেলে মো. শাহেদ (২০) ও মৃত আবদুল করিমের ছেলে সাব্বির আহম্মেদ (২৭)। তারা সকলেই ৭ নম্বর ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, তাদের বিরুদ্ধে থাকা সংশ্লিষ্ট মামলা পর্যালোচনা করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights