রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী

অনলাইন প্রতিবেদক
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি যৌথ উচ্চপর্যায়ের মিশন অংশ নেয়।

মিশনের নেতৃত্ব দেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার ডেপুটি হাইকমিশনার কেলি টি. ক্লেমেন্টস এবং বিশ্ব খাদ্য কর্মসূচির সহকারী নির্বাহী পরিচালক রানিয়া দাগাশ কামারা। তাদের সঙ্গে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ দাতা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনা এবং মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights