রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মো. সলিম (৪৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১০টায় উখিয়ার ২ নম্বর ওয়েস্ট ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আরসার সন্ত্রাসীরা এ ঘটনা সংগঠিত করেছে বলে দাবি করেছে পুলিশ। নিহত সলিম ৭ নম্বর ক্যাম্পের মো. নজির হোছনের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রাত ১০টায় আরসা সন্ত্রাসীরা মো. সলিমকে গুলি করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় রোহিঙ্গারা তাকে চিকিৎসার জন‍্য কুতুপালংস্থ এম এস এফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights