রোহিঙ্গা শিবির থেকে গ্রেফতার ৩, অস্ত্র ও গুলি উদ্ধার

কক্সবাজারের উখিয়ার আশ্রিত রোহিঙ্গা শিবির থেকে আরসা সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে এপিবিএন। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উখিয়ার ময়নারঘোনার ১৮ নম্বর ক্যাম্পের ৯ নম্বর ব্লক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ১৮ নম্বর ক্যাম্পের মৃত মোহাম্মদ জলিলের ছেল হাফিজ উল্লাহ প্রকাশ হাফিজুর রহমান (২০), একই ক্যাম্পের আমির হাকিমের ছেলে নুর ইসলাম (৩৫) ও মৃত সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ জাবের (৩১)।
৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপারেশনস এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ বলেন, ১৮ নম্বর ক্যাম্পে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এপিবিএনের একটি টিম মোহাম্মদ জাবেরের চায়ের দোকান ঘিরে ফেলে। অভিযানে অস্ত্রধারী আরসা সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি হাফিজ উল্লাহ প্রকাশ হাফিজুর রহমানসহ তার দুই সহযোগী নুর ইসলাম ও মোহাম্মদ জাবেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ১টি দেশিয় তৈরী শর্টগান, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড রাইফেলের গুলি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights