র‍্যাংকিংয়ে তাক লাগালেন নাহিদা

অনলাইন ডেস্ক

নারীদের ওয়ানডেতে বোলারদের র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন নাহিদা আক্তার। বর্তমানে ক‍্যারিয়ার সেরা দ্বাদশ অবস্থানে উঠে এসেছেন এই বাঁহাতি স্পিনার।

নাহিদা সবশেষ ৯ ম‍্যাচে ২০ উইকেট নিয়েছেন। এর শেষটায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৯ রানের রেকর্ড জয়ে বড় অবদান রেখে নিয়েছেন ৩ উইকেট।

র‍্যাংকিংয়ে তার রেটিং পয়েন্ট ৫৬২। নাহিদার সমান পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বাদশ স্থানে আছেন পাকিস্তানের নাশরা সান্ধু। সেরা বিশে বাংলাদেশের আছেন আরো একজন। ৪৮৪ রেটিং নিয়ে ২০ নম্বরে আছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই রেকর্ড গড়া জয়ে সবচেয়ে বড় অবদান রাখা মুর্শিদা ব্যাটারদের র‍্যাংকিংয়ে ২৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫২ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights