র‍্যাঙ্কিংয়ে শরিফুলের বড় লাফ, উন্নতি হৃদয়-লিটনেরও

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ সাপ্তাহিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। বিশেষ করে বোলারদের তালিকায় বড় অগ্রগতি দেখিয়েছেন শরিফুল ইসলাম, তিনি এক লাফে এগিয়েছেন ৯ ধাপ।

নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে দল হারলেও নিজের পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন শরিফুল। ৩ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পুরস্কার হিসেবে তিনি এখন টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৫৪তম স্থানে উঠে এসেছেন। তার ঠিক নিচেই রয়েছেন তানজিম হাসান, তিনি দুই ধাপ পিছিয়েছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে এখনো শীর্ষে আছেন মুস্তাফিজুর রহমান। তবে এক ধাপ পিছিয়ে তিনি নেমেছেন ১২তম স্থানে। অন্যদিকে অফ স্পিনার শেখ মেহেদী হাসান এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৭ নম্বরে।

বিশ্বসেরা বোলার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের তারকা রাশিদ খান।

ব্যাটসম্যানদের তালিকায়ও এসেছে পরিবর্তন। সিরিজে ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতায় তাওহিদ হৃদয় দুই ধাপ এগিয়ে এখন ৩৭তম স্থানে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ৮৪ রান করে তিনি হয়েছেন সিরিজ সেরা। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তার ওপরে আছেন কেবল তানজিদ হাসান, তিনি দুই ধাপ পিছিয়ে এখন ২৬তম স্থানে অবস্থান করছেন।

অধিনায়ক লিটন কুমার দাস শেষ ম্যাচে ২৬ রান করে এক ধাপ এগিয়ে এখন ৫২ নম্বরে উঠে এসেছেন।

অন্যদিকে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। এই তালিকার শীর্ষ ৪০-এর মধ্যে কোনো বাংলাদেশি নেই। তবে তিন ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠেছেন শেখ মেহেদী হাসান।

নিউজিল্যান্ড সিরিজে প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় এবং তৃতীয় ম্যাচে জয় পেয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights