র‍্যাবের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ ভয়াবহ মাদক বুপ্রেনরফিনসহ কারবারি মো. দাউদুল ইসলাম ওরফে বুলুকে (৫১) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। দাউদুল ইসলাম ওরফে বুলু দিনাজপুর জেলার হাকিমপুর থানার পাউশপাড়া এলাকার মৃত আজগর আলী মণ্ডলের ছেলে।

সোমবার র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ৯৮৩ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়।
আসামি মো. দাউদুল ইসলাম ওরফে বুলু এর আগেও ২০২৩ সালের ২ ডিসেম্বর এক হাজার ৪৯০ পিস বুপ্রেনরফিনসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। পরে তিনি জামিনে বের হয়ে আবারও এই কাজে যুক্ত হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights