র্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ৪ আসামি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত চারজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার ৮ নম্বর ক্যাম্পের/ডব্লিউ ব্লক-এ/২৯ এর বাসিন্দা জাফর উল্লাহর ছেলে রহিম উল্লাহ (৩৫), কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ব্লক-এ/১১ এর বাসিন্দা মো. রশিদের ছেলে আতাউল্লাহ (২২), উখিয়া ৮ নম্বর ক্যাম্পের মেইন ব্লক-ডি, -৮/ডব্লিউর বাসিন্দা মোহাম্মদ প্রকাশ ওলা মিয়ার ছেলে হাশিম উল্লাহ প্রকাশ মাস্টার হাশিমুল্লাহ (২৯) ও টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ওয়াব্রাং এলাকার মো. সৈয়দ নুরের ছেলে সেলিম মিয়া (২৯)।
