র‌্যালিতে আইন অমান্য করে রাজবাড়ী বিআরটিএ অফিসের বেশ কয়েকটি প্ল্যাকার্ড বহন

 রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। আজ বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি রাজবাড়ীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে আইন অমান্য করে রাজবাড়ী বিআরটিএ অফিসের বেশ কয়েকটি প্ল্যাকার্ড বহন করেন তিন মোটরসাইকেল আরোহী। তারা সবাই ছিলেন হেলমেটবিহীন। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী মোহাম্মদ সাঈদুজ্জামান সাকিব বলেন, মাত্র ১০ হাজার টাকা হলে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় রাজবাড়ীতে।

বিআরটিএ রাজবাড়ী সার্কেলের পরিদর্শক লিটন কুমার দে বলেন, মোটরসাইকেলে তিন আরোহীর বিআরটিএর প্ল্যাকার্ড বহন করার বিষয়টি আমার নজরে আসেনি। বিষয়টি আমি দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights