র‌্যালি বাতিল, খাল-নালা পরিষ্কার করবে বিএনপি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় পূর্বঘোষিত একটি কর্মসূচি পরিবর্তন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার র‍্যালির পরিবর্তে পুকুর, খাল ও নালা পরিষ্কারসহ নানা উদ্যোগ নিয়েছে বিএনপি।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি হওয়ার কথা ছিল।

রুহুল কবির রিজভী জানান, জনদুর্ভোগের কথা চিন্তা করে ঢাকায় বিএনপির আগামীকালের (মঙ্গলবার) র‍্যালি বাতিল করা হয়েছে।

তিনি জানান, ঢাকার নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ নয়। তাই আমরা র‌্যালি বাতিল করেছি। এর পরিবর্তে নগরীর স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে পুকুর, খাল আর নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।

রিজভী বলেন, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে নালা পরিষ্কার করবেন। এ সময় সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights