র‌্যালি শেষে নয়াপল্টনে রাজপথের আবর্জনা পরিষ্কার করলেন নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি শেষে রাজপথে জমে থাকা আবর্জনা পরিষ্কার করলেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক ও বিএনপি সমর্থিত রিকশা-শ্রমিক দলের নেতাকর্মীরা।

এর আগে আজ শুক্রবার বিকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন। নয়াপল্টনে র‌্যালি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান।
দুপুর ১২টা থেকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। মিছিলে-মিছিলে ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিলযোগে বর্ণাঢ্য র‌্যালিতে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। র‌্যালিতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights