লংগদুতে আওয়ামী লীগ, নানিয়ারচরে ইউপিডিএফের প্রার্থী বিজয়ী

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটির লংগদু ও নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একটিতে আওয়ামী লীগ ও অপরটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী জয়লাভ করেছেন।

লংগদু উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী (আনারস) বাবুল দাশ বাবু। তিনি ১৬ হাজার ৯৮৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল বারেক সরকার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮২৬ ভোট।

অন্যদিকে, রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে ইউপিডিএফ সমর্থিত প্রার্থী অমরজীবন চাকমা আনারস প্রতীকে ৬ হাজার ১৫৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জ্যোতিলাল চাকমা পেয়েছেন চার হাজার ১৬২ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights