লক্ষ্মীপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে বিএনপির অবস্থান কর্মসূচি এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে এ সময় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়ন ছিল।

শনিবার বেলা ২টায় লক্ষ্মীপুর গোডাউন রোডের বশির ভিলা প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করে জেলা বিএনপি। ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এ কর্মসূচি পালন করে তারা।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

অপরদিকে একই সময়ে শহরের এন আহাম্মদিয়া স্কুল মাঠে বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। এ সময় বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights