লক্ষ্মীপুরে নানা আয়োজনে শেখ কামালের জন্মদিন উদযাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা স্টেডিয়ামে স্থানীয় প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা-ই-রাফিন সরকারসহ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

পরে জেলা স্টেডিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত আলোনা সভায় শেখ কামালের কর্মময় জীবন, মুক্তিযোদ্ধা সংগঠক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তার বিশেষ অবদানের কথা তুলে ধরে ব্যাপক আলোকপাত করেন বক্তারা।

এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন, যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে পৃথকভাবে গাছের চারা রোপন ও বিতরণসহ বিভিন্ন মসজিদে কোরআনখানি ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights