লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, পুড়েছে নথিপত্র

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন এক যুবক। সিসিটিভির ফুটেজে মাস্ক পরিহিত যুবকের দেয়াল টপকে কার্যালয়ের ঢুকতে ও বের হতে দেখা যায়।

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

সিসি টিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরিহিত এক যুবক গেটের পশ্চিম পাশের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যেই আগুনের রশ্মি দেখা যায়। এরপর পরই ওই যুবক গেট টপকে বের হয়ে যায়।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, মাস্ক পরিহিত এক যুবক জানালার কাঁচ ভেঙে অথবা খুলে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। ভেতরে আমাদের দারোয়ান হামিম ঘুমিয়ে ছিলেন। তিনি টের পেয়ে কে কে বলতেই আগুন লাগানো যুবক পালিয়ে যান। এর মধ্যেই ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। এছাড়া একটি অকেজো ডেস্কটপ-সিপিইউসহ কিছু সরঞ্জামও পুড়েছে। আগুন নেভাতে বেশি সময় লাগেনি।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমি ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ কার্যালয়ে এসে আগুনের ঘটনা দেখি। পরে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন। তারা নিয়মিত নিরাপত্তা জোরদার করবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights