লক্ষ্মীপুরে পুষ্টি সপ্তাহের উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি
‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে পুষ্টি সপ্তাহ (৭ থেকে -১৩ জুন) এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালি ঢাকা এর আয়োজনে ও জেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে সিভিল সার্জন ডা. আহমেদ কবিরের সভাপতিত্বে এসময় আরও ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর এ আলম, উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা নিরপদ খাদ্য ও পুষ্টির গুরুত্ব ও তাৎপর্যসহ করণীয় নিয়ে ব্যাপক আলোকপাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights