লক্ষ্মীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১১ টার দিকে রামগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়িতে এ হত্যর ঘটনা ঘটে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা কেউ জানাতে পারেনি। নিহত তাজিয়া ক্বারী সাহেবের বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের স্বামী মান্নান এশার নামাজ পড়তে মসজিদে যায়। সেখান থেকে তিনি এসে দেখেন রান্না ঘরে তার স্ত্রী তাজিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এসময় মান্নানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহটি উদ্ধার সদর হাসপাতালে প্রেরণ করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা কি কারণে হত্যা করেছেন এ বিষয়ে কিছু জানাতে পারেনি তিনি। ঘটনার তদন্ত চলছে বলে জানান থানার এ ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights