লক্ষ্মীপুরে যুবলীগ-ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বহিষ্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সাবেক যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই স্বেচ্ছাসেবকলীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।

বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল। এর আগে বুধবার রাতে বেলাল এবং সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ বহিষ্কারপত্রে স্বাক্ষর করেন। বহিষ্কৃতরা হলো- রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান ফয়সাল ও সদস্য আরমান হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ এপ্রিল লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রের ৩৪ ধারার (ট) অনুচ্ছেদ অনুযায়ী, দেওয়ান ফয়সাল ও আরমান হোসেনকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করার জন্য স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নিকট জোর সুপারিশ করা হলো।
এদিকে জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দেওয়ান ফয়সাল ও আলমগীর হোসেন ওরুপে কদু আলমগীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এবং পাঁচ আসামির বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে আদালত রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার অন্য অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনী এ কাজে পুলিশকে সহযোগিতা করছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights