লক্ষ্মীপুরে সাবেক পৌর মেয়র আবু তাহেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রবিবার দুপুরে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে ওই পত্রে।

এর আগে শনিবার (১৮ মার্চ) দুপুর ১টা ৫০ মিনিটে নিজ বাসায় আবু তাহের অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং বহু রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুর খবরে সর্বত্রে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীরা তার বাসায় ভিড় জমান।

মরহুমের নামাজে জানাজা রবিবার সকাল ১১টায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে শহরের জালালিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তার দাফন করার কথা রয়েছে। মেয়র আবু তাহের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, ফুসফুস ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। দেশ-বিদেশে চিকিৎসার পর শহরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানায় তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights