লক্ষ্মীপুরে ২১ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ‘বিএম ডিসি অ্যাক্ট ২০১০’ বাতিলসহ ২১ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ডিপ্লোমা চিকিৎসকরা।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা।

সর্বস্তরের পেশাজীবী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বেকার ডিপ্লোমা ডাক্তার ও সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের (এসডিএমএস) ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন এসডিএমএসের জেলা কমিটির আহ্বায়ক শেখ মজিবুর রহমান, সদস্য সচিব এহতেশামুল গণি ফাহাদ, সদর উপজেলা কমিটির আহ্বায়ক মাকসুদুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব হরিপদ মজুমদার টুটুল, মুহাম্মদ ইকবাল হোসাইন, জাকিরের রহমান রাসেল ও কামালুর রহিম সমর।

বক্তারা বলেন, ৮৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর নিরবচ্ছিন্ন চিকিৎসা প্রদানে সুপ্রিম কোর্টে চলমান মামলায় নামের আগে ডাক্তার ব্যবহারের অধিকার চাই। ‘বিএম ও ডিসি অ্যাক্ট ২০১০’ স্বৈরশাসকের কালো আইন বাতিল করতে হবে এবং সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে। অধিদপ্তরের বিভাগীয় সব কমিটিতে ডিপ্লোমা চিকিৎসকদের প্রতিনিধি নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights