লন্ডন মেয়র সাদিকের সঙ্গে সিসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

লন্ডন মেয়র সাদিক খানের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন সিলেটের সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামন চৌধুরী।

এসময় লন্ডন মেয়র সাদিক খান সিলেটের সিটি মেয়র নির্বাচিত হওয়ার জন্য আনোয়ারুজ্জামন চৌধুরীকে শুভেচ্ছা জানান। একই সাথে তৃতীয়বারের মতো লন্ডনের দায়িত্ব নেওয়ার জন্য সাদিক খানকেও শুভেচ্ছা জানান সিসিক মেয়র।

সাদিক খানকে বাংলাদেশ ভ্রমনের আমন্ত্রন জানানো ছাড়াও সিলেটের দায়িত্ব নেওয়ার পর তার কর্মপরিকল্পনার নানান বিষয় তুলে ধরেন আনোয়ারুজ্জামান চৌধুরী।
স্বাক্ষাতকালে সাদিক খান লন্ডনে বাংলাদেশিদের ভূমিকা নিয়ে কথা বলেন। তাছাড়া বাংলাদেশে চলমান নানান উন্নয়ন মূলক কর্মকাণ্ডের বিষয়ে প্রশংসা করেন।

সৌজন্য স্বাক্ষাতে আরও উপস্থিত ছিলেন লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি ও নিউহ্যাম কাউন্সিলর সৈয়দ আবুল বাশার, কাউন্সিলর শুভ আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের অর্গানাজিং সেক্রেটারী আব্দুল আহাদ চৌধুরী, ফরহাদ আহমেদ, আব্দুল হক , জুনেল মিয়া, রুহুল আলম শিপলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights