লাকসামে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশের ন্যায় লাকসামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদল লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার ব্যানারে বিকেল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস সংলগ্ন বিএনপির কার্যালয়ে বিশাল একটি বর্ণাঢ্য র‌্যালি লাকসাম দৌলতগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে ছাত্র সমাবেশ করে।

উপজেলা ছাত্রদলের নেতা শাহিদ বিন রাহুলের সভাপতিত্বে এবং সাবেক পৌর ছাত্রদলের দপ্তর সম্পাদক তারেক আজিজ পরিচালনায় ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন নিখোঁজ বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজ এর ছোট্ট ভাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম ফারুক, বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, হাজী মুহাম্মদ জসিম উদ্দিন, মনজুরুল আলম বাচ্চু, মনির আহমেদ, মাস্টার মোস্তফা কামাল, মাইনুল হক মজুমদার মিঠু, ইমরান হোসেন মিলন, খাজা আহমেদ, ইসমাইল হেসেন, আবদুল বারেক, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবু বিশ্বতম সাহা বিশু, দক্ষিণ জেলা যুবদলের সদস্য মাইন উদ্দিন শরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মজুমদার, শ্রমিক দলের উপজেলা সাবেক সভাপতি শওকত আলম সেলিম, যুবদল নেতা নেতা ফয়সাল মাহমুদ, দিদার হোসেন, ন, ফ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আলাউদ্দিন সুমন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম জাহিদসহ লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights