লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা হাবিবুর গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে গ্রেফতারকরেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। হাবিবুরকে গ্রেফতারের বিষয়টি সন্ধ্যায় পাটগ্রাম থানা পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, পলাতক হাবিবুর রহমান তার বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। দহগ্রামের গুচ্ছগ্রাম বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, “হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা রয়েছে। আরও অন্য কোথাও তার নামে মামলা রয়েছে কি না তা খোঁজখবর নেওয়া হচ্ছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights