লালমনিরহাটে একরামুল হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় একরামুল হক (৩০) হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আদিব আলী এ রায় দেন। এসময় মামলার অন্য ৬ আসামিকে খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নূর হাই, শামিম হোসেন ও , কবির হোসেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। নূর হাই রমণীগঞ্জ গ্রামের আব্দুস সুবাহান ছেলে, একই এলাকার তছির উদ্দিনের ছেলে শামিম হোসেন এবং অপরজন নাজির হোসেনের ছেলে কবির হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে লালমনিহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নদীতে একরামুল হোসেনকে হত্যা করে বালুচাপা দিয়ে রাখেন। ঘটনার দুইদিন পর সানিয়াজান নদী থেকে তারার মরদেহ উদ্ধার করেন পুলিশ।

এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন নিহত একরামুল হকের বাবা। তদন্ত শেষে পুলিশ রিপোর্ট দাখিল করলে আদালত দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

লালমনিরহাটে জেলা জজ আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর ছয়জনকে খালাস দিয়েছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights