লালমোহনে ছয় জুয়াড়ি গ্রেফতার

অনলাইন ডেস্ক
ভোলার লালমোহনে প্রকাশ্যে জুয়া খেলার সময় ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে তাদেরকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের সাদাপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. সেলিম, মো. রাকিব, মো. হেলাল, মো. রিয়াজ, মো. রাসেল ও মো. রিয়াজ। সকলেই সাদাপুল এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় ছয় জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights