লিটন মুশফিকের ব্যাটে ১০০ ছাড়াল টাইগাররা

অনলাইন ডেস্ক

শুরুর চাপ কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন টাইগার ব্যাটার লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। দুই জনের পঞ্চাশ পেরোনো জুটিতে ১০০ রানের ঘর ছাড়িয়েছে টাইগাররা।

ওপেনার লিটন কুমার দাস শুরু থেকে এক প্রান্ত আগলে আছেন। মাঝখানে তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ সাজঘরে ফিরেছেন। কেউ লিটনকে যোগ্য সঙ্গ দিতে পারেননি।

তবে ছয় নম্বরে ব্যাট করতে এসে লিটনের সাথে জুটি গড়ে চাপ সামলে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন মুশফিক।
মেহেদী হাসান মিরাজ ৭ বলে ৮ রান করে ক্রিস ওকসের শিকার হয়ে সাজঘরে ফেরেন। এর আগে ৯ বল খেলে টাইগার কাপ্তান সাকিব আল হাসানও ১ রান করে রিস টপলির শিকার হয়েছেন। টাইগার শিবিরে শুরুতেই ধস নামালেন টপলি। তিন ওভার বল করেই তিনি ৩ উইকেট শিকার করেছেন।

৩৬৫ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে ইংলিশ বোলারদের তোপে ছন্নছাড়া হয় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান রিস টপলি বলে ১ রানে সাজঘরে ফিরেছেন। তিনি বল মোকাবেলা করেছেন মোট ২ টি।

অন্যদিকে টপলির পরের বলেই নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ১ বলে ০ রান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights