লিবিয়ায় ঘূর্ণিঝড়-আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৩০০০ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডব এবং আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা তিন হাজার দাঁড়িয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক মানবিক সহয়তা সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, এখন পর্যন্ত ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

যদিও বেনগাজিতে অবস্থিত লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসনের অনুমান অনুযায় মৃতের সংখ্যা বেড়ে ৩,০০০ এ পৌঁছেছে। তাদের অনুমান অনুযায়ী প্রায় ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
বেনগাজি প্রশাসন জানিয়েছে যে, ভূমধ্যসাগরীয় শহর দেরনা থেকে এক হাজারেরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights