লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩

অনলাইন ডেস্ক
লেবাননে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত তিনজন নিহত হয়েছে।

গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও লেবাননে নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে এবং মানুষ হত্যা করছে ইসরায়েল।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কুনিন গ্রামে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। মাহরোনা শহরে একটি মোটরসাইকেলে ইসরায়েলি হামলায় আরও দু’জন নিহত হয় এবং একজন আহত হয়।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাড়িতে হামলায় নিহত ওই ব্যক্তি ছিলেন হাসান মুহাম্মদ হাম্মুদি, যিনি সাম্প্রতিক যুদ্ধের সময় ইসরায়েলি ভূখণ্ডে ট্যাঙ্ক-বিরোধী ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী।

লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা ড্রোন হামলা এবং হতাহতের ঘটনা উভয়ই নিশ্চিত করেছে। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights