লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের এক ঘণ্টারও কম সময়ে লঙ্ঘনের অভিযোগ

অনলাইন ডেস্ক

যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গোলাবর্ষণের পাশাপাশি ওই এলাকায় মেশিনগানের গুলিবর্ষণসহ ব্যাপক সামরিক তৎপরতা চালানো হচ্ছে।

এছাড়া পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমান ব্যাপকভাবে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে এনএনএ। বিশেষ করে রাশায়া অঞ্চল এবং জাবাল আল-শাইখের পশ্চিমে এসব বিমান উড়তে দেখা যাচ্ছে। সূত্র: আল–জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights