লেবাননে রাতভর ইসরায়েলের বিমান হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৪৬

অনলাইন ডেস্ক

লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী বৈরুতে রাতভর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ছুঁড়েছে একের পর এক বোমা। সেন্ট্রাল বৈরুতে বেসামরিক ভবনে চালানো হয়েছে বিমান হামলা।

চলমান আগ্রাসনে দ্বিতীয়বারের মতো টার্গেট হলো এলাকাটি। বুধবার (২ অক্টোবর) বৈরুতসহ বিভিন্ন এলাকায়ও হামলা চালানো হয়। ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় ৪৬ জন নিহত হয়েছেন। আহত আরও ৮৫ লেবানিজ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কিছুক্ষণ আগে মধ্য লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বৈরুতের উপকণ্ঠে এবং বেকা, বালবেক-হারমেল ইসরাইলি হামলায় ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

লেবানন জানায়, রাতভর হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৮। এদিকে, স্থল অভিযানে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে ইসরায়েলি সেনাদের। বুধবার আট সেনা হারিয়েছে দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights