লেবানন থেকে রাতে দেশে ফিরছেন ১৯৯ প্রবাসী

অনলাইন ডেস্ক

যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে রাতে দুই দফায় দেশে ফিরছেন ১৯৯ বাংলাদেশি।

মঙ্গলবার রাত ১১টায় বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তারা।

এছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় অপর একটি চার্টার্ড ফ্লাইটে ১৬৭ জন দেশে ফিরবেন একই সময়ে। ফিরিয়ে আনা এসব প্রবাসীদের রাতে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল আমিন।
এর আগে রবিবার বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস জানায়, অষ্টম দফায় লেবানন থে‌কে মঙ্গলবার রাত ১১টার পর ঢাকায় পৌঁছা‌বে ৩২ বাংলাদেশি। এখন পর্যন্ত সাত দফায় লেবানন থে‌কে দে‌শে ফিরেছেন ৩৩৮ জন।

এক বিজ্ঞপ্তিতে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের সব প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights