লোকালয়ে উদ্ধার হরিণ বনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি:
বাঘের তাড়া খেয়ে বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন লোকালয় সোনাতলায় চলে আসা দুই বছর বয়সের একটি স্ত্রী চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুর ১২টার দিকে গ্রামবাসীর সহযোগিতায় সুন্দরবনের ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার টিমের (ভিটিআরটি) সদস্যরা হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। দুপুরে উদ্ধার হওয়া হরিণটি শরণখোলা রেঞ্জ অফিস এলাকার বনে অবমুক্ত করা হয়েছে।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, বাঘের তাড়া খেয়ে শুক্রবার দুপুরে সুন্দরবনের ভোলা নদী সাঁতরে একটি চিত্রা হরিণ তিন কিলোমিটার দূরে সোনাতলা ভেতরে ঢ়ুকে পড়ে। অক্ষত অবস্থায় হরিণটিদুপুর ১২টার দিকে উদ্ধার করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসে পৌঁছে দেয়া হয়।
বাগেরহাটের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, দুপুর সাড়ে ১ টার দিকে হরিণটি রঞ্জ অফিস এলাকার বনে অনমুক্ত করা হয়েছে। স্ত্রী হরিণটির বয়স দুই বছর হবে বলে জানান এই বন কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights