লোহাগাড়ায় ইউপি সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলায় জিয়াবুল হোসেন নামক এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিয়াজ পণ্ডিত পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।
লোহাগাড়া থানা পুলিশ জানিয়েছে, গত ২ আগস্ট আমিরাবাদ রাজঘাটা থেকে বটতলি স্টেশনে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ১৬৮ জনকে আসামি করে থানায় মামলা করেন মোহাম্মদ শাহজাহান নামের এক ব্যক্তি। ওই মামলার ৮২ নম্বর আসামি জিয়াবুল হোসেন। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
