লোহিত সাগরে আবারও বাণিজ্যিক জাহাজে মিসাইল হামলা হুথিদের

অনলাইন ডেস্ক

লোহিত সাগরে আবারও বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য জানিয়েছে।

সেন্টকম জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে লোহিত সাগরে একাধিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে দুটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা। গত ১৯ নভেম্বরের পর থেকে হুথিদের জাহাজে হামলার ২৪তম ঘটনা এটি।
সেন্টকম আরও জানায়, “হুথিদের এই অবৈধ কর্মকাণ্ডগুলো কয়েক ডজন নিরীহ ও বেসামরিক নাবিকের জীবনকে বিপন্ন করে তুলেছে। সেই সঙ্গে ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহ।” সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights