শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

অনলাইন ডেস্ক
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল লাতিন আমেরিকার দেশ মেক্সিকো। শুক্রবার দেশটির চিয়াপাস উপকূলে এ ভূমিকম্প আঘাত হেনেছে।

রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

বেসরকারি সুরক্ষা দপ্তর জানিয়েছে, তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানা যায়নি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights